২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ইংল্যান্ড দলে নতুনদের সুযোগ

ইনজুরি সমস্যায় জর্জরিত ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বলেছন, দেশের মাটিতে সফরকারী শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে কমপক্ষে দুজন নতুন ইংলিশ বোলারকে মাঠে দেখা যেতে পারে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2006, 10:52 AM

Updated : 26 Apr 2022, 03:38 PM

স্টিভ হার্মিসন, সিমন জোন্স ও জেমস এন্ডারসন দলের তিনজন মূল বোলার না থাকার কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে অনুষ্ঠেয় প্রথম টেস্টে লিয়াম প্ল্যাঙ্ককেট, সাজিদ মাহমুদ, জন লুইস ও স্টুয়ার্ট ব্রডের মধ্যে থেকে যেকোন দু’জনকে ইংল্যান্ড দলে দেখা যেতে পারে।

ভন বলেন, “কেউ যদি ফাস্ট বোলার হয় এবং তার যদি অভিষেক ম্যাচ হয় তাহলে সে অবশ্যই লর্ডসের খেলতে চাইবে। লর্ডসের মাঠে বল সুইং করে। উইকেট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।”

স্পিন বোলার নিয়েও সংকটে রয়েছে ইংল্যান্ড দল। প্রথম টেস্টে ইংলিশ অধিনায়ক মাইকেল ভন নিজেও খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে।

তবে অধিনায়ক মাইকেল ভন শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মাঠে নামাতে পারবেন বলে আশা করেন।