শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাচকের পদে ফিরলেন আশান্থা ডি মেল
শ্রীলঙ্কার সাবেক ফাস্ট বোলার আশান্থা ডি মেল আবারও সেদেশের ক্রিকেট বোর্ডের নতুন জাতীয় দল নির্বাচক প্যানেলের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন।
সম্প্রতি শ্রীলঙ্কার গণমাধ্যমগুলোতে ব্যাপকভাবে সমালোচিত চার সদস্য বিশিষ্ট বর্তমান নির্বাচক প্যানেলের চেয়ারম্যান সাবেক স্পিনার ললিত কালুপেরুমার স্থলাভিষিক্ত হবেন ডি মেল (৪৬)।
সরকার কর্তৃক নিয়োগকৃত নতুন প্যানেলে আরও রয়েছেন সাবেক উইকেটরক্ষক অমল সিলভা, ডন অনুরাসিরি এবং সাব্বির আসগারালি।
ডি মেল এর আগে এক বছর নির্বাচক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন শেষে গত বছর এপ্রিলে দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
নবগঠিত নির্বাচক কমিটির প্রথম অ্যাসাইনমেন্ট হবে আগামী জুন - জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শ্রীলঙ্কান স্কোয়াড গঠন করা।
১৯৮২ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়া ফাস্ট বোলার ডি মেল তার ১৭ টেস্টের ক্যারিয়ারে ৩৬ দশমিক ৯৪ গড়ে উইকেট লাভ করেছেন ৫৯ টি। ১৯৮৭ ক্রিকেট বিশ্বকাপের পর মারাত্মক ইনজুরির কারণে সব ধরনের ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হন ডি মেল।
