২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়া দিগন্তের ক্রীড়া সাংবাদিককে প্রাণনাশের হুমকি

জাতীয় বাংলা দৈনিক নয়া দিগন্তের ক্রীড়া সাংবাদিক মুরছালিন আহমেদকে প্রাণনাশের হুমকি দেওয়ায় দেশের ক্রীড়া সাংবাদিকরা শুক্রবার নিন্দাজ্ঞাপন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2006, 08:25 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

বাংলাদেশ বক্সিং ফেডারেশনের (বিবিএফ) নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতারত প্রার্থী ও ক্রীড়া সংগঠক এম এ কুদ্দুস মুরছালিনকে প্রাণনাশের হুমকি দেন।

নয়া দিগন্ত পত্রিকায় বিবিএফ’র নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশের পর কুদ্দুস ০১৭১৫১২৭৫৭৭ নম্বরের মোবাইল ফোন থেকে মুরছালিনকে প্রাণনাশের হুমকি দেন ও তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

হুমকির প্রেক্ষিতে মুরছালিন মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর-৩১৩/৪-৬-২০০৬) দায়ের করেছেন। 

বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সমিতি (বিএসজেএ), বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসডব্লিউএ) ও বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক ও লেখক সম্প্রদায় এক যুক্ত বিবৃতিতে মুরছালিনকে প্রাণনাশের হুমকি দেওয়ায় নিন্দাজ্ঞাপন করেছে। পাশাপাশি কুদ্দুসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের দৃষ্টি আকর্ষণ করেছেন।