২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে বাংলালিংক টাইগার ট্রফির প্রথম পর্বের খেলা শুরু

নীলফামারী অঞ্চলে বাংলালিংক টাইগার ট্রফি ন্যাশনাল স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ, ২০০৬ এর প্রথম পর্বের খেলা শুরু হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2006, 07:00 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

জেলা প্রশাসক রবীন্দ্রনাথ রায় চৌধুরী শুক্রবার জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শোয়েব আহমেদ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।

উদ্বোধনী খেলায় গাইবান্ধার ইসলামীয়া উচ্চ বালক বিদ্যালয় ৪ - ০ গোলে হারায় নীলফামারীর লক্ষণপুর উচ্চ বিদ্যালয়কে।

এই খেলায় রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও গাইবন্ধা জেলার আটটি দল অংশ নিচ্ছে।