২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরে যাচ্ছেন মুরালিধরন

আগামী সপ্তাহে লর্ডসে শ্রীলঙ্কা দল ইংল্যান্ড সফরের প্রথম টেস্ট খেলার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে। কিন্তু দুঃসংবাদ হচ্ছে, পারিবারের একজন নিকট আত্মীয়ের মৃত্যুর সংবাদ পেয়ে ক্যান্ডিতে ফিরে যাচ্ছেন লঙ্কান অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2006, 10:12 AM

Updated : 26 Apr 2022, 03:38 PM

তবে ১০৩ টেস্টে ৬১১ টি উইকেট পাওয়া বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি মুরালি ১১ মে প্রথম টেস্ট মাঠে গড়ানোর আগেই রোববার ইংল্যান্ডে ফিরে আসবেন।

শ্রীলঙ্কা দলের ম্যানেজার মাইকেল তিসেরা বলেন, “মুরালি দেশে ফিরে যাচ্ছেন। তবে তিনি রোববার ফিরে আসবেন।”

তিসেরা আরও জানান, মুরালি তার নিকট আত্মীয়কে খুব পছন্দ করতেন এবং তার অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকতে চান।

ওরচেস্টারশায়ারে ইংল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে শেষ চারদিনের প্রস্তুতি ম্যাচে খেলছেন না মুরালি।