২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আহত সাংবাদিকদের বক্তব্য গ্রহন করেছে তদন্ত কমিটি

সরকার গঠিত তদন্ত কমিটি বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আহত সাংবাদিকদের ক্ষয়ক্ষতির পরিমান নিরূপনের জন্য তাদের বক্তব্য গ্রহন করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2006, 07:49 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

তথ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) মীর মোশাররফ হোসেনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি গত ১৬ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে পুলিশি হামলায় আহত সাংবাদিকদের বক্তব্য লিপিবদ্ধ করেন।

আট সাংবাদিক এবং তিনজন ফটো সাংবাদিক কমিটির সামনে পুলিশি হামলায় তাদের আহত হওয়া এবং ক্ষতিগ্রস্ত পেশাগত জিনসিপত্রের বিস্তারিত বিবরণ তুলে ধরেন।

এ সময় আহত সাংবাদিকরা চিকিৎসকের ব্যবস্থাপত্র এবং চিকিৎসার ব্যয়ও কমিটির কাছে উপস্থাপন করেন। 

কমিটির সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপসচিব শফিকুল হক ভুঁইয়া, ঢাকা ইউনিয়ন অব জার্নাালিস্টস’র সাধারণ সম্পাদক ওমর ফারুক, চট্টগ্রাম ইউনিয়ন অব জার্নালিস্টস’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ এবং ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মীর আহমেদ মীরু এ সময় উপস্থিত ছিলেন।