ঢাকা মেট্রো স্কুল ক্রিকেটের ফাইনালে বিকেএসপি এবং কালিন্দি স্কুল
স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ঢাকা মেট্রো অঞ্চলের ফাইনালে উঠেছে বিকেএসপি এবং পারজোয়ার কালিন্দি উচ্চ বিদ্যালয়। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
ধানমন্ডি ক্লাব মাঠে বৃহস্পতিবার বিকেএসপি (২১৭/১০) ৯০ রানে সৌরভ স্মৃতি উচ্চ বিদ্যালয়কে (১২৭/১০) হারিয়ে ফাইনালে উঠে যায়।
অন্যদিকে ধানমন্ডি ক্রিকেট মাঠে কালিন্দি উচ্চ বিদ্যালয় (১৩১/২) আট উইকেটে হারায় ঢাকা আইডিয়াল উচ্চ বিদ্যালয়কে (১৩০/১০)।
