শুক্রবার থেকে আরও ছয়টি ভেন্যুতে শুরু হচ্ছে স্কুল ফুটবল টুর্নামেন্ট
দেশের আরও ছয়টি ভেন্যুতে শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে বাংলালিংক টাইগার ট্রফি জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্ট। নতুন ছয়টি ভেন্যু হেচ্ছ- কুমিল্লা, ফেনী, পাবনা, সিরাজগঞ্জ, ফরিদপুর এবং নীলফামারী।
টুর্নামেন্টের এই পর্বে আটটি দল দু’টি গ্রুপে ভাগ হয়ে লড়বে। পরবর্তীতে ছয়টি ভেন্যু চ্যাম্পিয়ন দল ঢাকায় চুড়ান্ত পর্বে যোগ দেবে। চুড়ান্ত পর্বে মোট ১৬টি দল খেলবে।
টুর্নামেন্টের ময়মনসিংহ, কক্সবাজার, সিলেট, মেহেরপুর, ঠাকুরগাঁও এবং পটুয়াখালী ভেন্যু থেকে ছয়টি আঞ্চলিক চ্যাম্পিয়ন দল ইতোমধ্যে চুড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে। দলগুলো হচ্ছে- ময়মনসিংহের ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, কক্সবাজারের রামু খিজারি আদর্শ উচ্চ বিদ্যালয়, সিলেটের কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয়, মেহেরপুরের মমিনপুর উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁওয়ের মাদারগঞ্জ এমবি উচ্চ বিদ্যালয় এবং ঝালকাঠির সরকারি বালক উচ্চ বিদ্যালয়।
