২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেটে বিশ্বকাপ ফুটবলের ১০,০০০ টিকিট বিক্রি

ফুটবল প্রেমীরা জার্মানিতে আগামী মাস থেকে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের টিকিট ক্রয় করতে না পেরে হতাশ। তবে ভক্তদের হতাশা দূর করতে পরবর্তী ২৪ ঘন্টা ইন্টারনেটের মাধ্যমে ১০,০০০ টিকিট বিক্রি করা হবে বলে নিশ্চিত করেছে বিশ্বকাপ আয়োজক কমিটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2006, 10:12 AM

Updated : 26 Apr 2022, 03:38 PM

আয়োজক কমিটির মূখপাত্র জেন্স গ্রিটনার জানান, ‘আগে আসলে আগে পাবেন’ এই নীতিতে  ফিফা’র ওয়েবসাইটwww.FIFAwnorlcup.com  থেকে টিকিট ক্রয় করতে করা যাবে।

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ ম্যাচগুলোর টিকিটের মূল্য ৩৫ থেকে ১০০ ইউরো এবং বিশ্বকাপ ফাইনাল ম্যাচের টিকিটের মূল্য ১২০ থেকে ৬০০ ইউরো নির্ধারণ করা হয়েছে।

মাস জুড়ে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের জন্য ৩০ লাখ ৭০ হাজার টিকিট বাজারে ছাড়া হয়েছে।