বার্সেলোনার স্প্যানিশ লিগ শিরোপা জয় নিশ্চিত
স্প্যানিশ ফুটবল জায়ান্ট বার্সেলোনা দ্বিতীয়বারের মত স্প্যানিশ লিগ শিরোপা জয় নিশ্চিত করেছে। নিকট প্রতিদ্বন্দ্বি ভ্যালেন্সিয়া ২-১ গোলে রিয়াল ম্যালোরকার কাছে পরাজিত হওয়ার ফলে বার্সা’র শিরোপা ঘরে তোলা এখন সময়ের ব্যাপার মাত্র।
১৭ মে প্যারিসে আর্সেনালের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মাঠে নামবে ডাচ কোচ ফ্রাঙ্ক রাইকার্ডের তর্ত্তাবধানে থাকা ক্যাটালান ক্লাবটি।
একই দিনে বার্সেলোনা ১-০ গোলে পরাজিত করেছে সেল্টা ভিগোকে। ম্যাচে একমাত্র গোল কেরন বার্সা’র আফ্রিকান স্ট্রাইকার স্যামুয়েল ইতো। শিরোপা জয়ের পিছনে তার অবদানও অনস্বীকার্য। বার্সা’র পক্ষে তিনি এই মৌসুমে ২৫ টি গোল করেন।
বিশ্ব বর্ষসেরা ব্রাজিলীয় প্লেমেকার রোনাল্ডিনহো এই মৌসুমে বার্সা’র পক্ষে ১৭ টি গোল করেন। তার দুর্দান্ত ক্রীড়া নৈপুণ্যের কারণে এই মৌসুমে সফতা দেখা পেল বার্সেলোনা।
