২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া ও ভারতের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ খেলবে না পাকিস্তান

এ বছরের সেপ্টেম্বর মাসে আবুধাবিতে ভারত ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তাবিত ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজে অংশ নেওয়ার জন্য পাকিস্তান দলকে আমন্ত্রণ জানানো হলেও তারা প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2006, 12:39 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

ভারতীয় ক্রিকেট বোর্ডের সিনিয়র কর্মকর্তা আই এস বিন্দ্রা বলেন, “পাকিস্তান জানিয়েছে, উক্ত সময়ে তারা ইংল্যান্ড সফর শেষ করে দেশে ফিরবে এবং এরপর রমজান শুরু হবে। ফলে প্রস্তাবিত টুর্নামেন্টে অংশ নেওয়া তাদের জন্য কঠিন হয়ে যাবে।”

বিসিসিআই’এর সাবেক প্রেসিডেন্ট বিন্দ্র জানান, চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে অংশ গ্রহণের আগে নিজেদের  প্রস্তুত করার লক্ষ্যে ভারত ও অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টটিকে গুরুত্ব দিচ্ছে।