২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ার বিরুদ্ধে বাংলাদেশের ওয়ানডে সিরিজ খেলার সম্ভবনা

আগামী জুলাই - আগস্টে জিম্বাবুয়ে সফরের শুরুতে কেনিয়াতে তিনটি একদিনের ম্যাচ খেলতে পারে বাংলাদেশ। তবে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সাথে বাংলাদেশের সফরসূচী চুড়ান্ত হওয়ার পরই কেনিয়া সফরের ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2006, 10:03 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

এ ব্যাপারে ক্রিকেট কেনিয়ার চেয়ারম্যান সমীর ইনামদার জানিয়েছেন, বাংলাদেশের সাথে কেনিয়ার কথাবার্তা চলছে, বাংলাদেশও কেনিয়াতে খেলতে আগ্রহী, তবে চুড়ান্ত সফরসূচীর জন্য তারা অপেক্ষা করছেন।

বাংলাদেশ এ দল ১২ জুন থেকে ১০ জুলাই জিম্বাবুয়ে সফর করবে। এরপরই জিম্বাবুয়ে সফর করবে সিনিয়র টাইগাররা।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্রও কেনিয়ার সাথে আলোচনার বিষয়টি স্বীকার করে জানায়, কেনিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজটি জুলাইয়ের মাঝামাঝি অথবা আগস্টের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে।