২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাস্ট বোলার স্টুয়ার্ট ক্লার্কের সাথে ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তি

দক্ষিণ আফ্রিকা সফরে দুর্দান্ত ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের জন্য পুরস্কার স্বরূপ নিউ সাউথ ওয়েলস ক্লাবের ফাস্ট বোলার স্টুয়ার্ট ক্লার্ককের সাথে চুক্তি করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (সিএ)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2006, 11:56 AM

Updated : 26 Apr 2022, 03:37 PM

এ নিয়ে এক বছরে ক্রিকেট অস্ট্রেলিয়া ২৫ জন ক্রিকেটারের সাথে এ ধরনের চুক্তি সম্পাদন করলো।

দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া ৩--০ ব্যবধানে টেস্ট সিরিজ জয় করে। ক্লার্ক সিরিজে ২০ টি উইকেট তুলে নেন এবং ম্যান অব দ্য সিরিজ মনোনীত হন।

চুক্তিবদ্ধ ক্রিকেটাররা হলেন: নাথান ব্রেকিন, স্টুয়ার্ট ক্লার্ক, মাইকেল ক্লার্ক, ড্যানিয়েল কুলেন, এডাম গিলক্রিস্ট, জেসন গিলেস্পি, ব্রেড হাডিন, ম্যাথু হেইডেন, ব্রেড হজ, ব্রেড হগ, মাইকেল হোসি, ফিল জ্যাক্স, মাইকেল জনসন, মাইকেল ক্যাসপ্রোউইচ, সিমন কাটিজ, জাস্টিন ল্যাঞ্জার, ব্রেট লী, স্টুয়ার্ট ম্যাকগিল, ড্যামিয়েন মার্টিন, গ্লেন ম্যাকগ্রা, রিকি পন্টিং, এন্ড্রু সাইমন্ড, শন টেইট, শেন ওয়ার্ন, শন ওয়াটসন।