পাকিস্তান ক্রিকেট দলের ফিল্ডিং পরামর্শক জন্টি রোডস
সাবেক দক্ষিণ আফ্রিকান তারকা ক্রিকেটার জন্টি রোডস দুই সপ্তাহের জন্য পাকিস্তান ক্রিকেট দলের ফিল্ডিং পরামর্শকের দায়িত্ব নেওয়ার বিষয়ে নিজ দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে অনুমতি পেয়েছেন।
পিসিবি’র একজন কর্মকর্তা বলেন, “এই মাসের শেষ দিকে তিনি অবশ্যই আমাদের সাথে যোগ দিবেন এবং ইংল্যান্ড সফরের আগে জাতীয় প্রশিক্ষণ শিবিরে ক্রিকেটারদের সাথে কাজ করবেন।”
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ক্রিকেটারদের ফিল্ডিং মানদন্ড বৃদ্ধি করার লক্ষ্যেই সাবেক তারকা ফিল্ডার জন্টি রোডসকে ফিল্ডিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি।
জন্টি রোডস বলেন, “দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সাথে আমি আলোচনা করেছি। তাদের সাথে আমার যে দু’টি চুক্তি ছিল তা শেষ হয়ে গেছে। এ বিষয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কোনও দ্বিমত নেই।”
