২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ফুটবলের আঞ্চলিক ফাইনালে আরও দুই দল

বাংলালিংক টাইগার ট্রফি জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টের আঞ্চলিক ফাইনালে উঠেছে কাঁঠালিয়া পাইলট উচ্চ বিদ্যালয় এবং আচমিতা জর্জ ইন্সটিটিউট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2006, 09:14 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

পটুয়াখালী স্টেডিয়ামে ঝালিকাঠির কাঁঠালিয়া পাইলট উচ্চ বিদ্যালয় ২ -- ০ গোলে ভোলার তজুমদ্দিন চাঁদপুর সিনিয়র মাদ্রাসাকে হারিয়ে ফাইনালে উঠে। আঞ্চলিক ফাইনালে কাঁঠালিয়া বিদ্যালয় লড়বে ঝালকাঠির সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে।  

একই ভেন্যুতে পটুয়াখালীর লেবুখালী হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয় ৪ -- ১ গোলে হারায় বরিশালের কাশীপুর উচ্চ বিদ্যালয়কে।

ময়মনসিংহ স্টেডিয়ামে কিশোরগঞ্জের আচমিতা জর্জ ইন্সটিটিউট হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩ -- ২ গোলে নেত্রকোনার হিরণপুর উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। ফাইনালে আচমিতা খেলবে ময়মনসিংহের ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে।