২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তদন্তে ধীরগতিতে এএইচআরসি’র উদ্বেগ

হংকং ভিত্তিক এশিয়ান হিউম্যান রাইটস কমিশন (এএইচআরসি) সাংবাদিকদের ওপর পুলিশের বর্বর হামলার প্রকৃত কারণ খুঁজে বের করতে গঠিত তদন্ত কমিটির কাজের ধীরগতিতে উদ্বেগ প্রকাশ করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2006, 06:34 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

প্রধানমন্ত্রী এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রধান কুমিল্লা জেলা ও সেশন জজ শওকত হোসেনের কাছে প্রেরিত সংগঠনটির এক চিঠিতে তদন্তকাজের অগ্রগতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ঘটনার অন্যান্য বিষয়গুলো খতিয়ে দেখার ব্যাপারটি যেভাবে এগোচ্ছে তাতে তদন্ত কমিটির ফলাফল সম্পর্কে তারা উদ্বিগ্ন।

তাছাড়া তথ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিবকে প্রধান করে সরকার প্রতিশ্রুত সাত সদস্য বিশিষ্ট কমিটি এখন পর্যন্ত গঠিত না হওয়াতেও উদ্বেগ প্রকাশ করে এএইচআরসি। 

ঘটনার মূল নায়ক চট্টগ্রাম মহানগর পুলিশের উপ কমিশনারকে বরখাস্ত না করায় চিঠিতে দুঃখ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনটি।

চিঠির কয়েকটি কপি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অ্যাটর্নী জেনারেল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আইজিপি, চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার এবং সুইজারল্যান্ডে ইউএনএইচসিআর -- ইউএনওজি স্পেশাল রেপোর্টিয়ারের কাছেও প্রেরন করা হয়েছে।