২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ফুটবলে আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের বড় জয়

বাংলালিংক টাইগার ট্রফি জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টে শনিবার ময়মনসিংহ স্টেডিয়ামে কিশোরগঞ্জের আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় ৫ -- ১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে নেত্রকোনার রাজুর বাজার কলেজিয়েট বিদ্যালয়কে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2006, 07:42 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

বিজয়ী দলের ওমর ফারুক দু’টি, লিঙ্কন, রফিকুল এবং তোফায়েল একটি করে গোল করেন। রাজুর বাজার স্কুলের হয়ে একটি গোল পরিশোধ করেন বাহারুল ইসলাম।

নয় পয়েন্ট নিয়ে আজিমুদ্দিন বিদ্যালয় গ্রুপে দ্বিতীয় স্থান লাভ করেছে। এই গ্রুপ থেকে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চুড়ান্ত পর্বে উঠে গেছে ময়মনসিংহের ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়।