২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ তম এশিয়ান গেমস হকির বাছাই পর্বে তাজিকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম ম্যাচ

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ১১ মে আসন্ন ১৫ তম এশিয়ান গেমস হকির বাছাই পর্বে বাংলাদেশ প্রথম খেলায় তাজিকিস্তানের মুখোমুখি হবে। উদ্বোধনী দিনে আরও তিনটি বাছাই ম্যাচ অনুষ্ঠিত হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2006, 07:03 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

বাকি তিনটি ম্যাচ হচ্ছে- চাইনীজ তাইপে বনাম ইরান, হংকং বনাম ওমান এবং সিঙ্গাপুর বনাম ইন্দোনেশিয়া।

লিগ ভিত্তিক গ্রুপ পর্যায়ে নয়টি দল দু’টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। দু’টি গ্রুপ থেকে শীর্ষ দু’টি করে দল চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

টুর্নামেন্টের শীর্ষ ছয়টি দল আগামী ডিসেম্বরে দোহায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসে ভারত, পাকিস্তান, কোরিয়া, জাপান, চীন এবং মালয়েশিয়ার বিরুদ্ধে লড়বে।

বাছাই পর্বের এ গ্রুপে বাংলাদেশের সাথে রয়েছে শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং তাজিকিস্তান। বি গ্রুপের দলগুলো হচ্ছে- হংকং, ওমান, চাইনীজ তাইপে এবং ইরান।

বাছাই পর্বকে সামনে রেখে বিকেএসপিতে বাংলাদেশ দলের আবাসিক ক্যাম্প গত ফেব্রুয়ারিতে শুরু হয়। ২৪ সদস্যের বাংলাদেশ প্রাথমিক দল দুই দিনের সফরে বর্তমানে কক্সবাজার অবস্থান করছে।     

এদিকে টুর্নামেন্টের বাজেট প্রনয়ন, বিভিন্ন সাব কমিটি গঠন, দলের ম্যানেজার, কোচ নিয়োগের জন্য রোববার বৈঠকে বসবে বাংলাদেশ হকি ফেডারেশন।