২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৩ তম জাতীয় যুব ক্রিকেট শুরু হচ্ছে ১০ মে

ঢাকা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় তিন বছর বিরতির পর ১০ মে থেকে দেশের বিভিন্ন ভেন্যুতে শুরু হতে যাচ্ছে ২৩ তম জাতীয় যুব ক্রিকেট প্রতিযোগিতা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2006, 07:12 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

শেরপুর, সুনামগঞ্জ ও রাঙ্গামাটি ছাড়া ৬১ টি জেলা ক্রীড়া সংস্থা দশটি জোনে বিভক্ত হয়ে দেশের দশটি ভেন্যুতে নক আউট ভিত্তিক প্রাথমিক পর্বে অংশগ্রহন করবে। পরে দশটি ভেন্যু চ্যাম্পিয়ন দল গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা এবং বিকেএসপি ও যশোর শিক্ষা বোর্ডের মধ্যকার বিজয়ী দলকে নিয়ে অনুষ্ঠিত হবে চুড়ান্ত পর্ব।

চুড়ান্ত পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম, ফতুল্লা স্টেডিয়াম এবং বিকেএসপিতে।

চুড়ান্ত পর্বের ১২ টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। এই পর্বের প্রতিটি খেলা দুইদিনের। টুর্নামেন্টের সেমিফাইনালগুলো হবে তিন দিনের ম্যাচ।

প্রাথমিক পর্বের ভেন্যুগুলো হচ্ছে- ময়মনসিংহ, ফরিদপুর (ঢাকা বিভাগের দলগুলোর জন্য), বগুড়া, নাটোর (রাজশাহী বিভাগের দলগুলোর জন্য), কুমিল্লা, চাঁদপুর (চট্টগ্রাম বিভাগের দলগুলোর জন্য), খুলনা, মাগুরা (খুলনা বিভাগের দলগুলোর জন্য), হবিগঞ্জ (সিলেট বিভাগের দলগুলোর জন্য), বরগুনা (বরিশাল বিভাগের দলগুলোর জন্য)।

১০ মে ময়মনসিংহ ভেন্যুর ঢাকা ও মুন্সীগঞ্জের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্ট মাঠে গড়াবে। খেলাটি অনুষ্ঠিত হবে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। একইদিন বিভিন্ন ভেন্যুতে আরও নয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে।