২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড ফুটবল দলের কোচ হচ্ছেন না স্কলারি

পর্তুগাল জাতীয় দলের কোচ লুইস ফিলিপ স্কলারি ২০০৬ এর বিশ্বকাপের পর ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2006, 10:39 AM

Updated : 26 Apr 2022, 03:37 PM

স্কলারি জানান, বৃটিশ মিডিয়ার চাপের মুখেই তিনি ইংল্যান্ড দলের দায়িত্ব নেয়া থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তে একজন নতুন কোচ নিয়োগকে কেন্দ্র করে বৃটিশ ফুটবল এসোসিয়েশনের ব্যাপক সমালোচনা করা হয়েছে।

বিগত সপ্তাহ জুড়ে বৃটিশ মিডিয়াগুলো ইংল্যান্ডের কোচ এরিকসনের উত্তরসূরী হিসেবে স্কলারির নাম প্রচার করে আসছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

স্কলারি বৃটিশ মিডিয়ার আচরণে ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকরা তার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে অহেতুক বিড়ম্বনার সৃষ্টি করছে।