দিনাজপুরে কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
দিনাজপুর জেলা স্টেডিয়ামে শুক্রবার থেকে কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
টুর্নামেন্টে জেলার ১৪টি দল অংশগ্রহণ করছে।
জাতীয় ফুটবল দলের অধিনায়ক আরিফ খান জয় টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় দলের সাবেক ফুটবলার ও আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, দিনাজপুর মিউনিসিপালিটি চেয়ারম্যান শফিকুল হক উপস্থিত ছিলেন।
