২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ মাত্র ১২৪ রান

নারায়ণগঞ্জের ফতুল্লায় ওসমানী স্টেডিয়ামে বাংলাদেশ সফরকারী বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৪২ দশমিক ৩ ওভারে সব উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2006, 01:04 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

স্বাগতিক বাংলাদেশের পক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান রাজিন সালেহ সর্বোচ্চ ৩৭ রান এবং অধিনায়ক হাবিবুল বাশার ৩৩ রান করেন।

অসি স্পিনার ব্রেড হগ ১৭ রানের বিনিময়ে তুলে নেন ৩ টি উইকেট। তাছাড়া জনসন ও কসগ্রোভ উভয়ই ২ টি করে উইকেট তুলে নেন।

সফরকারী অস্ট্রেলিয়া ইতোমধ্যেই সিরিজের প্রথম দু’টি ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে।