অবৈধভাবে বিশ্বকাপ ট্রেডমার্ক ব্যবহারের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন ফিফা
জার্মানিতে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট শুরুর মাত্র ছয় সপ্তাহ আগে বিশ্ব ফুটবল পরিচালনা পর্ষদ ফিফা তাদের ট্রেডমার্ক স্বত্ব রক্ষার জন্য জার্মানির ফেডারেল আদালতের শরণাপন্ন হয়েছে।
ফিফা দাবি করেছে জার্মান ভাষায় বিশ্বকাপ ফুটবলের ৩ টি শ্লোগান ওয়ার্ল্ড কাপ ২০০৬, ওয়ার্ল্ড কাপ জার্মানি এবং ফুটবল ওয়ার্ল্ড কাপ জার্মানি অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে।
ফিফা’কে অর্থ প্রদান না করে যে সকল প্রতিষ্ঠান তাদের বিজ্ঞাপনে এই সকল শ্লোগান ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতেই আদালতের শরণাপন্ন হয়েছে বিশ্ব ফুটবল সংস্থাটি।
এ ব্যাপারে কার্লশ্রুর ফেডারেল আদালত দ্রুত রায় দিবে বলে আশা করা হচ্ছে।
বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বের ৬৪ টি ম্যাচ ৬ জুন থেকে শুরু হবে এবং ৯ জুলাই বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হবে বিশ্বের সেরা ফুটবল প্রতিযোগিতা।
