ফুটবল রাইটারস এসোসিয়েশনের ভোটে বর্ষসেরা ফুটবলার থিঅরি হেনরি
আর্সেনালের অধিনায়ক থিঅরি হেনরি ফুটবল রাইটারস এসোসিয়েশন (এফডব্লিউএ)’র ভোটে চার বছরের মধ্যে তৃতীয়বারের মত বর্ষসেরা ফুটবলার মনোনীত হয়েছেন।
ফরাসি স্ট্রইকার হেনরি প্রিমিরা লিগের এই মৌসুমে সর্বোচ্চ ২৩ টি গোল করে গোলদাতা তালিকার শীর্ষে অবস্থান করচেন। তার চমৎকার ক্রীড়া নৈপুণ্যের কারণে আর্সেনাল প্রথমবারের মত চ্যাম্পিয়ান্স লিগের ফাইনালে উঠতে সমর্থ হয়।
২০০৩ ও ২০০৪ সালে দু’বার ফুটবল রাইটারস এসোসিয়েশনের ভোটে প্রথমবারের মত বিদেশী খেলোয়াড় হিসেবে সেরা ফুটবলার নির্বাচিত হন।
১৯৯৯ সালে জুভেন্টাস থেকে আর্সেনালে যোগ দেওয়ার পর ইংলিশ ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোল করেন এই ২৮ বছর বয়সি হেনরি।
প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গানার’দের নিয়ে যাওয়ার পেছনেও রয়েছে তার অবদান। ১৭ মে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হেনরির নেতৃত্বে গানাররা মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার।
চেলসির অধিনায়ক জন টেরি ও ম্যানচেস্টার ইউনাইডেটের তরুণ স্ট্রাইকার ওয়েন রুনিকে পিছনে ফেলে খেতাবটি জিতলেন এই ফ্রেঞ্চম্যান। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
প্রফেশনাল ফুটবলারস এসোসিয়েশ (পিএফএ)’র মনোনীত বর্ষসেরা ফুটবলার লিভারপুলের অধিনায়ক স্টিভেন জেরার্ড চতুর্থ স্থানে রয়েছেন।
