২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিডিউল ঘোষণা

ভারতে আগামী ৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাছাই পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আর টুর্নামেন্ট শেষ হবে ৫ নভেম্বর। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বৃহস্পতিবার টুর্নামেন্টের শিডিউল ঘোষণা করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2006, 07:35 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

টুর্নামেন্টের সবকটি ম্যাচই দিবারাত্রির। মোহালি এবং জয়পুরে যথাক্রমে ১ ও ২ নভেম্বর অনুষ্ঠিত হবে দু’টি সেমিফাইনাল। মুম্বাইতে ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর।

বাছাই পর্ব:

৭ অক্টোবর- শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ (মোহালি)

৮ অক্টোবর- ও. ইন্ডিজ বনাম জিম্বাবুয়ে (আহমেদাবাদ)

১০ অক্টোবর- শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে (আহমেদাবাদ)

১১ অক্টোবর- ও. ইন্ডিজ বনাম বাংলাদেশ (জয়পুর)

১৩ অক্টোবর- বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে (জয়পুর)

১৪ অক্টোবর- ও. ইন্ডিজ বনাম শ্রীলঙ্কা (মুম্বাই)

গ্রুপ পর্ব:

গ্রুপ এ- অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, দ্বিতীয় বাছাই

গ্রুপ বি- দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, নিউজিল্যান্ড, প্রথম বাছাই

১৫ অক্টোবর- ভারত বনাম ইংল্যান্ড (জয়পুর)

১৬ অক্টোবর- নিউজিল্যান্ড বনাম দ. আফ্রিকা (মুম্বাই)

১৭ অক্টোবর- পাকিস্তান বনাম প্রথম বাছাই (জয়পুর)

১৮ অক্টোবর- অস্ট্রেলিয়া বনাম দ্বিতীয় বাছাই (মুম্বাই)

২০ অক্টোবর- নিউজিল্যান্ড বনাম প্রথম বাছাই (মুম্বাই)

২১ অক্টোবর- অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (জয়পুর)

২৪ অক্টোবর- দ. আফ্রিকা বনাম প্রথম বাছাই (আহমেদাবাদ)

২৫ অক্টোবর- নিউজিল্যান্ড বনাম পাকিস্তান (মোহালি)

২৬ অক্টোবর- ভারত বনাম দ্বিতীয় বাছাই (আহমেদাবাদ)

২৭ অক্টোবর- পাকিস্তান বনাম দ. আফ্রিকা (মোহালি)

২৮ অক্টোবর- ইংল্যান্ড বনাম দ্বিতীয় বাছাই (আহমেদাবাদ)

২৯ অক্টোবর- ভারত বনাম অস্ট্রেলিয়া (মোহালি)

১ নভেম্বর- প্রথম সেমিফাইনাল (এ ১ বনাম বি ২)- মোহালি

২ নভেম্বর- দ্বিতীয় সেমিফাইনাল (বি ১ বনাম এ ২ )-জয়পুর

৫ নভেম্বর- ফাইনাল- মুম্বাই