২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনা ও আর্সেনাল

স্প্যানিশ ফুটবল জায়ান্ট বার্সেলোনা ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগ টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। নিজেদের মাটিতে ছয়বার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ী এসি মিলানের বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচে গোলশূণ্য ড্র করে ফাইনাল নিশ্চিত করে বার্সা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2006, 12:15 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

গত সপ্তাহে ইটালিতে প্রথম লেগের ম্যাচে এসি মিলানের বিরুদ্ধে ১--০ গোলে জয় পায় বার্সেলোনা।

১৭ মে প্যারিসের স্টেড দি ফ্রান্সে ফাইনাল ম্যাচে বার্সেলোনা মুখোমুখি হবে ইংলিশ ক্লাব আর্সেনালের। বার্সেলোনা ১৯৯২ সালে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করে। অপরদিকে আর্সেনাল এই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে সমর্থ হয়।

বার্সা’র স্ট্রাইকার স্যামুয়েল ইতোর গোল করার দু’টি প্রচেষ্টা ব্যর্থ করে দেন এসি মিলানের গোলরক্ষক দিদা। এরপর বার্সা’র পক্ষে গোল করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন জুলিয়ানো বেলেট্টি।

এসি মিলানের পক্ষে ম্যাচের ৩৪ মিনিটের মাথায় ব্রাজিলীয় স্ট্রাইকার কাকা’র দূরপাল্লার শট গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়।