২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসকভারি চ্যানেলে বিশ্বকাপ ফুটবল সিরিজ

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে কিংবদন্তি ব্রাজিলীয় তারকা ফুটবলার পেলের অসাধারণ ড্রিবলিং কৌশল ও আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ডিয়াগো আরমান্দো ম্যারাডোনার স্মরণীয় ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করবে ডিসকোভারি চ্যানেল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2006, 11:35 AM

Updated : 26 Apr 2022, 03:36 PM

বিশ্ব ফুটবল পরিচালনা পর্ষদ ফিফা’র সহযোগিতায় ডিসকভারি চ্যানেল ২৮ শে এপ্রিল থেকে অনুষ্ঠানটি প্রচার করবে। অনুষ্ঠানটি সম্প্রচার করার আগে নয়াদিল্লীতে ব্রাজিল দূতাবাসে ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্রাজিলের রাষ্ট্রদূত হোসে ভিনসেন্ট পিমেন্টেল।

ছয় পর্বের সিরিজ অনুষ্ঠানটিতে ৬ টি দল ও বিশ্বের কয়েকজন সেরা সাবেক ফুটবলারের ক্রীড়া নৈপুণ্য তুলে ধরা হবে।

ফুটবল বিশ্বের ছয়টি শীর্ষ স্থানীয় দল ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, জার্মানি, ইটালি ও ফ্রান্সের খেলা তুলে প্রামান্যচিত্রে ধরা হবে।  

সম্প্রচার সময়সূচী:

২৮ এপ্রিল: ব্রাজিল, ৫ মে: আর্জেন্টিনা, ১২ মে: ইংল্যান্ড, ২৯ মে: জার্মানি, ২৬ মে: ইটালি,  ২ জুন: ফ্রান্স

(বাংলাদেশ সময় রাত ৯ টা ৩০ মিনিটে সবকটি পর্ব সম্প্রচার করা হবে)