ইংল্যান্ডের ম্যানেজারের দায়িত্ব নিতে সোলারিকে আমন্ত্রণ
ব্রাজিলীয় বংশোভূত লুইস ফিলিপ সোলারিকে ইংল্যান্ড জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব নিতে আমন্ত্রণ জানিয়েছে ফুটবল এসোসিয়েশন (এফএ)।
ফুটবল এসোসিয়েশন (এফএ)’র প্রধান নির্বাহি ব্রায়ান বারউইক লিসবেনে পর্তুগালের বর্তমান কোচ সোলারির সাথে চুক্তির বিভিন্ন শর্তাবলী নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
৫৭ বছর বয়সি সোলারির নেতৃত্বে ব্রাজিল ২০০২ সালে বিশ্বকাপ ফুটবল শিরোপা জয় করে। তাছাড়া তার দিক নির্দেশনায় পতুর্গাল ২০০৪ সালের ইউরো কাপ টুর্নামেন্টের ফাইনালে উঠতে সমর্থ হয়।
২০০৬ সালের বিশ্বকাপ টুর্নামেন্টের পর পর্তুগাল জাতীয় দলের সাথে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে।
সব কিছু ঠিকঠাক মত হলে সভেন গোরান এরিকসনের উত্তরসরি হতে যাচ্ছেন লুইস ফিলিপ সোলারি।
