২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয়বারের মত ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক লারা

প্রিন্স অব ত্রিনিদাদ ব্রায়ান লারা তৃতীয়বারের মত ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কের দায়িত্ব পেলেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2006, 09:16 AM

Updated : 26 Apr 2022, 03:36 PM

জিম্বাবুয়ের বিরুদ্ধে শনিবার থেকে শুরু হওয়া ওয়ান ডে সিরিজে লারার নেতৃত্বে উইন্ডিজ দল মাঠে নামবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আশা করছে, দেশের মাটিতে পরবর্তী বিশ্বকাপের আগে লারার নেতৃত্বে দলের ক্রীড়া নৈপুণ্যের উন্নতি হবে।

উইন্ডিজ অভিজ্ঞ ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপল সেচ্ছায় দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর লারা এই গুরুদায়িত্ব নিলেন।

চন্দরপলের নেতৃত্বে উইন্ডিজ দল ১৪ টি টেস্টের মধ্যে পরাজিত হয় ১০ টিতে এবং জয় পায় ১ টিতে। ১৬ টি ওয়ান ডে ম্যাচের মধ্যে পরাজিত হয় ১৪ টিতেই।

লারার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ দল ৪০ বার মাঠে নামে। জয় পায় ১০ টিতে ও পরাজিত হয় ২৩ টিতে।

ব্্রায়ান লারা হচ্ছেন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের অধিকারী। তিনি ১২৪ টি টেস্টে ১১,২৯৪ রান করেন যার মধ্যে সেঞ্চুরি রয়েছে ৩১ টি। তাছাড়া তার অধীনে রয়েছে টেস্ট ও প্রথম শ্রেণীর ম্যাচে সর্বোচ্চ রান করার রেকর্ড।

২০০৪ সালে সেন্ট জোন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৪০০ রানের একটি মহাকাব্যিক ইনিংস খেলেন। কাউন্টি ক্লাব ডারবেনের বিরুদ্ধে তিনি ৫০১ রানের ইনিংস খেলেন।

জিম্বাবুয়ের বিরুদ্ধে শনিবার থেকে শুরু হওয়া ওয়ান ডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

উইন্ডিজ দল: ব্রায়ান লার (অধিনায়ক), ক্রিস গেইল, রামনরেশ সাওয়ান, শিবনারায়ন চন্দরপল, ডোয়াইন স্মিথ, মার্লোন স্যামুয়েল, রুনাকো মরটিন, ডোয়াইন ব্রাভো, দিনেশ রামদিন, করি কলিংউড, ফিডেল এডওয়ার্ড, টেইলর ও ইয়ান ব্রেডশো।