দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৬৭ রানে হারালো অস্ট্রেলিয়া
অধিনায়ক হাবিবুল বাশারের হার না মানা ৭০ রানও বাংলাদেশকে পরাজয় থেকে রক্ষা করতে পারেনি। নারায়নগঞ্জ ওসমানি স্টেডিয়ামে বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬৭ রানে হার মানে হাবিবুল বাশারের দল।
সিরিজে এখন পর্যন্ত অপরাজিত অস্ট্রেলিয়া এই জয়ের মধ্য দিয়ে ২ -- ০ ব্যবধানে ওয়ানডে সিরিজও জিতে নিলো।
টসে জিতে অস্ট্রেলিয়া প্রথম ব্যাটিং করে এবং পাঁচ উইকেটে ২৫০ রান করে। জবাবে বাংলাদেশ ৪৮ ওভারে ১৮৩ রানে অলআউট হয়।
