২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনাল্ডিনহো বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলার

ইংলিশ অধিনায়ক ডেভিড বেকহ্যামকে পিছনে ফেলে বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলারের আসনটি দখল করলেন ব্রাজিলের তারকা স্ট্রাইকার রোনাল্ডিনহো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2006, 12:58 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রোনাল্ডিনহোর বার্ষিক উপার্জন ১ লাখ ৫৯ হাজার মার্কিন ডলার বলে দাবি করেছে ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন।

রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার বেকহ্যাম গত তিন বছর ধরে বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলারের স্থানটি দখন করে রেখেছিলেন। তবে এ বছর তার আয় ১ লাখ ৭৩ হাজার ডলার থেকে কমে দাড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ডলারে।

সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলারদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের তরুণ স্ট্রাইকার ওয়েন রুনি। তার বার্ষিক আয় ১ লাখ ১২ হাজার মার্কিন ডলার। তৃতীয় স্থানে রয়েছেন অপর ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রোনাল্ডো।

বিশ্বের কোচদের মধ্যে সবচেয়ে বেশি আয় করেনর চেলসির কোচ জোসে মরেসমো। তার বার্ষিক আয় ৭৫ লাখ ৬০ হাজার ডলার।