২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ল্যাবনের মৃত্যু

ইংল্যান্ড এবং এভারটন ক্লাবের সাবেক রক্ষণভাগের ফুটবলার ব্রায়ান ল্যাবন ৬৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। প্রিমিরা লিগের ক্লাব এভারটনের কর্মকর্তারা এ কথা জানান।

স্পোর্টস ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2006, 11:27 AM

Updated : 26 Apr 2022, 03:36 PM

ল্যাবনকে তার সময়কার রক্ষণভাগের সেরা ফুটবলার হিসেবে মনে করা হয়। তার নেতৃত্বে ইংল্যান্ড ২৬ টি ম্যাচে জয় লাভ করে এবং তিনি ১৯৭০ সালের বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলেন।

ব্রায়ান ল্যাবন ইনজুরির কারণে ১৯৭১ সালে খেলা থেকে অবসর গ্রহন করেন।

১৯৬২--৬৩ ও ১৯৬৯--৭০ মৌসুমে চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ী এভারটন দলে ছিলেন তিনি। ১৯৬৬ সালে এফএ কাপ শিরোপা জয়ী এভারটন দলের মূল ভরসা ছিলেন এই তারকা ফুটবলার।