২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনুজরির কারণে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে যাচ্ছেন কিউই পেসার বন্ড

হাঁটুর ইনজুরির কারণে কিউই ফাস্ট বোলার শেন বন্ড দক্ষিণ আফ্রিকা সফরের বাকি টেস্টগুলোতে খেলতে পারবেন না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2006, 09:38 AM

Updated : 26 Apr 2022, 03:36 PM

ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়নে প্রথম টেস্টেও খেলতে পারেন নাই শেন বন্ড। ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকা ১২৮ রানের জয় পায়। খবর বিভিন্ন বার্তাসংস্থর।

নিউজিল্যান্ড দলের ম্যানেজার লিন্ডসে ক্রোকার জানান, কেপটাউটে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হওয়ায় বন্ডকে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

ব্ল্যাক--ক্যাপ্স ফাস্ট বোলার শেন বন্ড ক্যারিয়ারে ১৪ টি টেস্ট খেলে ৬৪ টি উইকেট পেয়েছেন। বন্ডকে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার হিসেবে মনে করা হলেও সাথে সাথে তিনি ইনজুরিতে পরা ফাস্ট বোলারদের মধ্যে অন্যতম।

পায়ের ইনজুরির কারণে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে দুই বছর বাইরে থাকার পর এই মৌসুমে জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলার মাধ্যমে টেস্ট ক্রিকেটে ফেরেন।

শেন বন্ডের বদলে প্রথম টেস্টে মাইকেল মেসন দলে ডাক পেয়েও দ্বিতীয় টেস্টে তার খেলার নিশ্চয়তা নেই বলে জানান ক্রোকার।

বৃহস্পতিবার কেপটাউনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী নিউজিল্যান্ড পরস্পরের মুখোমুখি হবে।