২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জব্বারের বলি খেলায় দিদার বলি ও মরম সিং যৌথ চ্যাম্পিয়ন

 চট্টগ্রামের লালদিঘী ময়দানে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলায় কক্সবাজার জেলার রামু উপজেলার দিদার বলি ও পুলিশ কনস্টেবল মরম সিং ত্রিপুরা যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2006, 09:31 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

চ্যালেঞ্জ রাউন্ডে দিদার নুরুল আলমকে পরাজিত করেন এবং মরম সিং উখিয়ার কামাল বলিকে পারাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

ঐতিহ্যবাহী এ বলি খেলায় সারাদেশ থেকে ৫২জন কুস্তিগীর অংশ নেন।

মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাজেদুল হক।

ঐতিহ্যবাহী এ বলি খেলা বাঁশখালীতে ১৯০৯ সালে শুরু হয়।