২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ফুটবলের আঞ্চলিক ফাইনালে পাঁচ স্কুল

বাংলালিংক টাইগার ট্রফি জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টের আঞ্চলিক ফাইনালে ওঠেছে পাঁচটি স্কুল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2006, 08:55 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

স্কুলগুলো হচ্ছে- সিলেটের আল এমদাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ, সাতক্ষীরার পারুলিয়া উচ্চ বিদ্যালয়, কক্সবাজারের রামু খিজারি আদর্শ উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহের ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এবং ঠাকুরগাঁওয়ের মাদারগঞ্জ এমবি উচ্চ বিদ্যালয়।

মঙ্গলবার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত টুর্নামেন্টের খেলাসমূহের ফলাফল:

সিলেট ভেন্যুতে আল এমদাদ উচ্চ বিদ্যালয় ৩ -- ১ গোলে হবিগঞ্জের মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয়কে, পটুয়াখালী স্টেডিয়ামে সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৫ -- ১ গোলে গাছানী উচ্চ বিদ্যালয়কে, মেহেরপুর স্টেডিয়ামে পারুলিয়া উচ্চ বিদ্যালয় ১ -- ০ গোলে যশোরের হাশিমপুর উচ্চ বিদ্যালয়কে, বাউট সোলায়মানিয়া উচ্চ বিদ্যালয় ৮ -- ০ গোলে বিডি উচ্চ বিদ্যালয়কে, কক্সবাজার স্টেডিয়ামে রামু খিজারি আদর্শ উচ্চ বিদ্যালয় ৯ -- ০ গোলে রাঙ্গামাটির মুরং রেসিডেন্সিয়াল উচ্চ বিদ্যালয়কে, ময়মনসিংহ স্টেডিয়ামে ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ১ -- ০ গোলে আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়কে, নেত্রকোনার রাজুর বাজার কলেজিয়েট বিদ্যালয় ৬ -- ০ গোলে শেরপুরের শ্রীবরদী এপি পাইলট ইন্সটিটিউটকে, ঠাকুরগাঁও ভেন্যুতে মাদারগঞ্জ এমবি উচ্চ বিদ্যালয় ৫ -- ০ গোলে পঞ্চগড়ের ব্যারিষ্টার জমিরউদ্দিন সরকার কলেজিয়েট ইন্সটিটিউটকে এবং দিনাজপুরের বাংলা হিলি পাইলট উচ্চ বিদ্যালয় ৩ -- ২ গোলে জয়পুরহাটের তেঘর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।