২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিদি ‘এ’ ক্যাটাগরি হারাতে পারেন

পাকিস্তানের অল--রাউন্ডার শহীদ আফ্রিদি ২০০৭ সালের বিশ্বকাপ ক্রিকেটের আগ পর্যন্ত টেস্ট ক্রিকেট খেলা থেকে বিরত থাকার যে সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তা প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2006, 12:00 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

পিসিবি’র চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, “আমরা মনেকরি, তিনি আবেগপ্রবণ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন কারণ তিনি বিগত এক বছর ধরে ধারাবাহিকভাবে টেস্ট ক্রিকেট খেলছেন। আমরা এই বিষয়ে তার সাথে কথা চালিয়ে যচ্ছি এবং তাকে সিদ্ধান্ত বদল করার জন্য বলছি।”

তিনি আরও বলেন, “তবে যদি তিনি টেস্ট ক্রিকেট খেলা ছেড়ে দেন তাহলে তার সাথে ‘এ’ ক্যাটাগরির চুক্তি ছিন্ন করে নতুন চুক্তি করা হবে।”

২৬ বছর বয়স্ক পাক অল--রাউন্ডার আফ্রিদি বর্তমানে ‘এ’ ক্যাটাগরির চুক্তির আয়ত্তে দুই লাখ রুপি বেতন পান। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

পিসিবি প্রধান বলেন, “টেস্ট এবং ওয়ান ডে খেলার ভিত্তিতে আমরা বর্তমানে সব ক্রিকেটারদের সাথে চুক্তি করেছি। আফ্রিদি টেস্টের জন্য একমাত্র পছন্দ নয়। তবে দলকে তার প্রয়োজন রয়েছে।”

পিসিবি প্রধান শাহরিয়ার খান মনেকরেন, কয়েকটি ম্যাচে খারাপ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

ইংল্যান্ড সফরের আগে দলের অধিনায়ক ও কোচের সাথে আলোচনার পরে শাহরিয়ার খান আফ্রিদির সাথে আলোচনার বসবেন বলে জানান।