২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি’র ম্যাচ রেফারি শ্রীনাথ

 ভারতের সাবেক ফাস্ট বোলার জাভাগাল শ্রীনাথকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ম্যাচ রেফারি হিসেবে মনোনীত করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2006, 10:17 AM

Updated : 26 Apr 2022, 03:36 PM

ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড ও অস্ট্রেলিয়ান এলান হার্স্টে সাথে একই প্যানেলে খন্ড--কালীন ম্যাচ রেফারি হিসেবে শ্রীনাথ যোগ দিলেন।

শ্রীলঙ্কান রঞ্জন মাদুগালে ও রোশান মহানামা, দক্ষিণ আফ্রিকান মাইক প্রোস্টার ও নিউজিল্যান্ডের জেফ ক্রো আইসিসি’র এলিট প্যানেলে স্থায়ী ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুধুমাত্র ইংলিশ ম্যাচ রেফারি ক্রিস ব্রডকে এলিট প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে।

ম্যাচ রেফারি হিসেবে শ্রীনাথ মনোনীত হওযার পর বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, “জাভাগাল শ্রীনাথ, দিলীপ ভেঙ্গসরকার, রবিন সিং, কিরণ মোরে ও শিবলাল যাদবের নাম আইসিসি’র কাছে পাঠানো হয়েছিল। আইসিসি শ্রীলনাথকে নির্বাচন করেছে।”

সাবেক ফাস্ট বোলার শ্রীনাথ ৩০ দশমিক ৪৯ রান গড়ে ৬৭ টেস্টে ২৩৬ টি উইকেট পেয়েছেন এবং ২৮ দশমিক ০৮ গড়ে ২২৯ ওয়ান ডে ম্যাচে ৩১৫ টি উইকেট পেয়েছেন।