ফেদেরারকে পরাজিত করে মন্তেকার্লো মাস্টারস কাপ শিরোপা অক্ষুন্ন রাখলেন নাদেল
স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদেল মন্তেকার্লো মাস্টারস টেনিসের ফাইনালে বিশ্বের শীর্ষ বাছাই রজার ফেদেরার পরাজিত করার মাধ্যমে শিরোপা অক্ষুন্ন রাখলেন।
মন্তেকার্লো কাউন্ট্রি ক্লাব কোর্টে ৩ ঘন্টা ৪৯ মিনিট ধরে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটিতে দ্বিতীয় বাছাই নাদেল ৬--২, ৬--৭ (২--৭), ৬--৩, ৭--৬ (৭--৫) সেটে সুইস তারকা ফেদেরারকে পরাজিত করেন।
এই নিয়ে নাদেল ক্যারিয়ারে চতুর্থবারের মত রজার ফেদেরারকে পরাজিত করলেন।
এই শিরোপা জয়ের মাধ্যমে রাফায়েল নাদেল ক্যারিয়ারের ১৪ তম খেতাব লাভ করলেন এবং ক্লে--কোর্টে ৪২ তম জয়ের দেখা পেলেন।
ক্লে--কোর্টে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের অধিকারীরা হলেন, গুইলারমো ভিলাস (৫৩ টি) এবং বিয়ন বোর্গ (৪৬ টি)।
