স্কুল ফুটবল টুর্নামেন্ট থেকে আরও চার স্কুল বহিস্কৃত
বাংলালিংক টাইগার ট্রফি জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিন নিজ নিজ খেলায় অংশগ্রহন না করায় টুর্নামেন্ট কমিটি আরও চারটি স্কুলকে টুর্নামেন্ট থেকে বহিস্কার করেছে।
বহিস্কৃত স্কুল চারটি হচ্ছে চুয়াডাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়, বান্দরবান লামী সরকারি উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ নজরুল একাডেমি এবং শেরপুরের গৌড়দ্বার বিএল উচ্চ বিদ্যালয়।
কমিটি এর আগে শনিবার একই কারণে তিনটি স্কুলকে টুর্নামেন্ট থেকে বহিস্কার করে।
বহিস্কৃত স্কুলগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের জন্য টুর্নামেন্ট কমিটি শিক্ষা মন্ত্রনালয়ের কাছে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে।
