২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গিলক্রিস্টের কাছেই হারলো বাংলাদেশ

বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে অ্যাডাম গিলক্রিস্টের ঝড়ো গতির ৭৬ রানের ইনিংসের কাছেই রোববার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে চার উইকেটে হেরেছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2006, 05:30 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১ – ০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত গিলক্রিস্ট ব্যক্তিগত ৪০ রানে মাশরাফির বলে সৈয়দ রাসেলের হাতে ক্যাচ দিয়েও বেঁচে যান। শেষ পর্যন্ত মাত্র ৪৬ বলে নয়টি বাউন্ডারি এবং ছয়টি ছক্কার সাহায্যে ৭৬ রান করেন অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক। এটি গিলক্রিস্টের ৪৫ তম ওয়ানডে হাফসেঞ্চুরি। এছাড়া মাইক হাসি ৬১ বলে করেন ৩৬ রান।

বাংলাদেশের ১৯৫ রানের জবাবে অস্ট্রেলিয়া ৪৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

বাংলাদেশের স্পিনার আব্দুর রাজ্জাক ৩৬ রানে তিন উইকেট লাভ করেন।

বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান আসে অধিনায়ক হাবিবুল বাশারের ব্যাট থেকে। বাশার ৯৩ বলে তিনটি বাউন্ডারি এবং একটি ছক্কার মাধ্যমে ৫২ রান করেন।

ব্রাড হগ তিনটি, ব্রেট লি এবং নাথান ব্রাকেন দু’টি করে উইকেট তুলে নেন।