২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফা অনুর্ধ্ব-২০ মহিলা বিশ্ব চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রাশিয়া ও ব্রাজিল

নয়নাভিরাম সঙ্গীত ও নৃত্যের তালেতালে ঐতিহাসিক মস্কো সিটি হলে আনুষ্ঠানিকভাবে ফিফা অনুর্ধ্ব--২০ মহিলা বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফুটবলের ড্র অনুষ্ঠিত হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2006, 01:08 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

সেন্ট পিটারসবার্গে ১৭ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রাশিয়া ও ব্রাজিল।

১৭ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো মস্কোর দিনামো, লোকোমোতিভ, পোদমোসকোভি ও টরপেডোতে অনুষ্ঠিত হবে। তবে একটি খেলা সেন্ট পিটারসবার্গ অনুষ্ঠিত হবে।

অনুর্ধ্ব--২০ মহিলা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী দলসমূহকে ৬ টি দলে ভাগে ভাগ করা হয়েছে।