২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেভিলার বিরুদ্ধে মাঠে নামবেন না রোনাল্ডিনহো

পায়ের মাংসপেশীতে টান পড়ার কারণে প্রিমিরা লিগে সেভিলার বিরুদ্ধে রোববার মাঠে নামবেন না বার্সেলোনার ফরোয়ার্ড রোনাল্ডিনহো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2006, 11:44 AM

Updated : 26 Apr 2022, 03:36 PM

বার্সেলোনার ওয়েবসাইটে বলা হয়েছে, “রোনাল্ডিনহো অনুশীলনের সময়ে ডান পায়ের মাংসপেশীতে ব্যথা অনুভব করেন। চিকিৎসার কারণে তিনি সেভিলার বিরুদ্ধে ম্যাচে মাঠে নামবেন না।”

দল থেকে আরও বাদ পড়েছেন ওলেগুয়ের ও সুইডিশ স্টাইকার হেনরি লারসন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

লিগ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভ্যালেন্সিয়া যদি অ্যাথলেটিক্স বিলবো’র বিরুদ্ধে ম্যাচে পরাজিত হয় কিংবা ড্র করে তাহলে সিলিভার বিরুদ্ধে ম্যাচ জিততে পারলেই বার্সেলোনা প্রিমিরা লিগ শিরোপা ধরে রাখতে সমর্থ হবে। 

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের দ্বিতীয় লেগে নিজেদের মাটিতে এসি মিলানের মুখোমুখি হবে বার্সেলোনা। প্রথম লেগে বার্সা ১--০ ব্যবধানে এসি মিলানকে পরাজিত করে।