২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত--ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ম্যাচ রেফারি জেফ ক্রো

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক জেফ ক্রো’কে ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী ভারতের মধ্যেকার টেস্ট এবং ওয়ান ডে সিরিজের জন্য ম্যাচ রেফারি হিসেবে মনোনীত করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2006, 09:39 AM

Updated : 26 Apr 2022, 03:36 PM

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত ৪ টি টেস্ট ও ৫ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে।

প্রথম ৩ টি ওয়ান ডে ম্যাচের জন্য নিরপেক্ষ আম্পায়ার হিসেবে পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফ এবং বাকি ২ টি ওয়ান ডে ম্যাচের জন্য অস্ট্রেলিয়ান সিমন টাফেলকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে বিসিসিআই’এর সেক্রেটারি নিরঞ্জণ শাহ জানান।

এন্টিগুয়া ও সেন্ট লুসিয়াতে অনুষ্ঠেয় প্রথম ২ টি টেস্টে রউফ ও টাফেল একত্রে ম্যাচ পরিচালনা করবেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

সেন্ট কিটস ও জ্যামাইকায় অনুষ্ঠেয় বাকি দুই টেস্ট পরিচালনা করবেন দক্ষিণ আফ্রিকান দুই আম্পায়ার রুডি কোয়েরজেন ও ব্রায়েন জারলিং।