২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিউইদের বিরুদ্ধে শেষ দুই টেস্টে খেলছেন না গিবস

দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান হার্শেল গিবস এবং ফাস্ট বোলার গার্নেট ক্রুগার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের বাকি দুই ম্যাচ থেকে বাদ পড়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2006, 08:56 AM

Updated : 26 Apr 2022, 03:36 PM

গত সপ্তাহে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে পরাজিত করে সফরকারী কিউইদের। তবে ম্যাচটিতে গিবস সম্পূর্ণ ব্যর্থ হন। মাত্র ৮ রান করেই তিনি প্যাভিলিয়ানে ফিরে যান। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

শেষ ১০ টি টেস্টে গিবস মাত্র ৪৩৭ রান করেন যার গড় হচ্ছে ২৫ দশমিক ৭০। শেষবার তিনি এক বছর আগে ইংর্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেন।

দক্ষিণ আফ্রিকা দল নির্বাচকদের আহবায়ক হারুন লরগেট বলেন, “আমি ও হার্শেল আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, বিরতি পর আগামী মৌসুমে নতুন উদ্দ্যোমে খেলতে নামাটা তার জন্য ভাল হবে।”

তিনি আরও বলেন, “কাঁধের ইনজুরির কারণে ক্রুগারকে দলে নেওয়া হচ্ছে না।”

প্রোটিয়াস দল: গ্রায়েম স্মিথ (অধিনায়ক), জ্যাক ক্যালিস, বুটা ডিপেনার, অ্যাশওয়েল প্রিন্স, এবি ডি ভিলিয়ারস, মার্ক বাউচার (উইকেটরক্ষক), শন পোলক, নিকি বোয়ে, আন্দ্রে নেল, মাখায়া এনটিনি, ডাল স্টেইন, এন্ড্রু হল, জ্যাক রুডল্ফ, হামিশ আমলা।