বাংলাদেশ - অস্ট্রেলিয়া ম্যাচের জন্য রোববার হরতালের আওতামুক্ত থাকবে চট্টগ্রাম
বিরোধী ১৪ দল আহুত রোববারের সকাল -- সন্ধ্যা হরতালের আওতামুক্ত থাকবে চট্টগ্রাম। বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচের জন্য চট্টগ্রামকে হরতালমুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে চট্টগ্রামে ১৪ দলীয় জোটের নেতৃবৃন্দের কাছে চট্টগ্রামকে হরতালের আওতামুক্ত রাখার আবেদন জানানো হয়।
