২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ফুটবল থেকে তিনটি স্কুল বহিস্কার

বাংলালিংক টাইগার ট্রফি জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনের খেলায় প্রতিপক্ষকে ওয়াক ওভার দেওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন তিনটি স্কুলকে টুর্নামেন্ট থেকে বহিস্কার করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2006, 07:52 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

টুর্নামেন্ট বাইলজের ২১ ধারায় স্কুল তিনটির বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

বহিস্কৃত তিনটি স্কুল হচ্ছে- চট্টগ্রামের আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়, বরিশালের কাকরদা এম কে মাধ্যমিক বিদ্যালয় এবং ঢাকার শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ।

বহিস্কৃত স্কুল তিনটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের জন্য ফুটবল ফেডারেশন শিক্ষা মন্ত্রনালয়ের কাছে সুপারিশ করারও সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে ওয়াক ওভার লাভকারী দলগুলোকে ২ - ০ গোলে বিজয়ী ঘোষণা করা হয়েছে।