২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলালিংক টাইগার ট্রফি জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু

মেহেরপুর স্টেডিয়ামে শুক্রবার বাংলালিংক টাইগার ট্রফি জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনের খেলায় হাসিশপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ৮--০ গোলে বিডি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 10:14 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

একই মাঠে দিনের অপর খেলায় বট সোলাইমানিয়া মাধ্যমিক বিদ্যালয় ও পারুলিয়া উচ্চ বিদ্যালয়ের মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়েছে।

ময়মনসিংহে ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় শ্রীবর্দী এপি পাইলট ইনস্টিটিউটকে ৫--০ গোলে হারিয়েছে। একই অঞ্চলে অপর খেলায় আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় প্রতিদ্বন্দ্বী শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের বিরুদ্ধে ওয়াকওভার পেয়েছে।

সিলেট অঞ্চলের খেলায় মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজ ১--০ গোলে কমলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়কে হারিয়েছে। একই অঞ্চলে আল এমদাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ের মধ্যকার খেলাটি ২--২ ব্যবধানে গোলে ড্র হয়েছে।

কক্সবাজারে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় ১---০ গোলে মুরাং আবাসিক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করেছে। রামু খিজারি আদর্শ উচ্চ বিদ্যালয় তাদের প্রতিদ্বন্দ্বী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে ওয়াকওভার পেয়েছে।

পটুয়াখালীতে গাছানি মাধ্যমিক বিদ্যালয় ৪--১ গোলে বেতাগি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করেছে। একই অঞ্চলে অপর খেলায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিদ্বন্দ্বী কাকারদা এমকে মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে ওয়াকওভার পেয়েছে।

ঠাকুরগাঁও স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট ৩--১ গোলে বাংলা হিলি পাইলট উচ্চ বিদ্যালয়কে পরাজিত করেছে। অপরদিকে একই অঞ্চলে মাদারগঞ্জ এমবি উচ্চ বিদ্যালয় ও তেঘার উচ্চ বিদ্যালয়ের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।