প্রিমিয়ার ডিভিশন ভলিবল লিগের ফলাফল
প্রিমিয়ার ডিভিশন ভলিবল লিগে বুধবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, তিতাস ক্লাব এবং দিলকুশা স্পোর্টিং ক্লাব নিজ নিজ খেলায় জয় পেয়েছে।
রাজধানীর ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় পানি উন্নয়ন বোর্ড ২৫-১৭, ২৫-১৮, ২৫-২০ গেমে ওয়ারী ক্লাবকে, তিতাস ক্লাব ২৫-২০, ২৫-১৬, ২৫-২৩ গেমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে এবং দিলকুশা স্পোর্টিং ক্লাব ২৫-১৮, ২৫-২০, ২৫-১৭ গেমে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স দলকে হারায়।
