চ্যাম্পিয়ন্স লিগ: এসি মিলানের বিরুদ্ধে বার্সা’কে জয় এনে দিলেন গিউলি
লুদোভিচ গিউলির দুর্দান্ত গোলে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের সেমি--ফাইনালের প্রথম লেগে শিরোপা প্রত্যাশি বার্সেলোনা ১--০ গোলে পরাজিত করেছে এসি মিলানকে।
ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটের মাথায় ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনাল্ডিনহোর চমৎকার পাস থেকে বল পেয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন।
এসি মিলানের গোলরক্ষক দিদার দৃঢ়তার কারণে ম্যাচে আর গোলের দেখা পায়নি বার্সেলোনা।
এসি মিলানের পক্ষে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন আলবার্তো গিলারদিনো। ডি--বক্সের মধ্যে গোল করার সুযোগ পেয়েও তিনি গোলপোস্টের বাইরে বল পাঠিয়ে দেন।
বার্সা’র পক্ষে স্যামুয়েল ইতো, রোনাল্ডিনহো, গিউলি বেশ কিছু গোলের সুযোগ নষ্ট করেন।
ম্যাচের শেষ দিকে সমতা ফেরানোর শেষ সুযোগ নষ্ট করে বদলি ফুটবলার ম্যাসিমো এমব্রোসিনি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কাকার কাছ থেকে সুন্দর পাস পেয়েও তিনি গোলপোস্টের বহুদুর দিয়ে পাঠান।
এসি মিলান ম্যাচের শুরুটা ভাল করলেও শেষটা হতাশা দিয়েই শেষ করলো। তবে ইটালিয়ান জায়ান্টদের সান্তানা এটাই যে বড় ব্যবধানে হারতে হয়নি তাদের।
