ইংল্যান্ডের বিশ্বকাপ শিরোপা জয়ের আশা নস্যাৎ করতে জার্মানদের ডাইনীবিদ্যা
জার্মান ফুটবল ভক্তরা দেশের মাটিতে অনুষ্ঠেয় ২০০৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে ইংলিশ ফুটবল খেলোয়াড়দের গোল করা থেকে বিরত রাখার জন্য একটি অভিনব পন্থা অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে।
প্রাচীন যাদুবিদ্যার অন্যতম কৌশল ডাইনীবিদ্যার সাহায্যে ইংলিশ ফুটবলারদের ইনজুরিতে ফেলার সিদ্ধান্ত নিয়েছে জার্মান ফুটবল ভক্তরা। এই জন্যই জার্মান পুতুল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইন্টারনেটের মাধ্যমে বিক্রি করছে হ্যাসিয়ান মডেলের পুতুল।
প্রতিটি ছয় ইঞ্চির পুতুলের সাথে একটি সেন্ট গ্রেগরি পতাকা, একটি পিন থাকছে এবং চমৎকার মোড়কে আবৃত পুতুলটির সাথে একটি পত্রে লোখা থাকছে ‘ডাইনীবিদ্যা তোমার দলকে জয় এন দিবে’।
৪০ বছর আগে ১৯৬৬ সালে উইমব্লিই স্টেডিয়ামে জার্মানিকে পরাজিত করে ইংল্যান্ড বিশ্বকাপ শিরোপা জয় করেছিল। সেই পরাজয়ের ব্যথা এখনও জার্মানরা ভুলতে পারে না।
জার্মান পুতুল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফুজি ডিলাক্স জানায়, ভক্তরা চাইলেই পুতুলের সাহায্যে ইংলিশ ফুটবলারদের মাঠে ফেলে দিতে পারবেন।
তবে ইংলিশ ফুটবল সার্পোটারস ফেডারেশনের চেয়ারম্যান ম্যালকম ক্লার্ক বলেন, “আমাদের পরাজিত করতে তাদের যাদুবিদ্যার চাইতে বড় কিছুর দরকার পড়বে।”
